IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার’

‘নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও ড্রোন ওড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনাকালে এ নিয়ে বিস্তারিত কথা হয়।

অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্য ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন পুরো কাজের যেন অনলাইন সার্ভিস থাকে। সেটার সক্ষমতা যেন কনস্যুলেট চালু হওয়ার সঙ্গে সঙ্গে থাকে। সেই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন।

এর আগে ২০ অক্টোবর (সোমবার) নির্বাচন কমিশন (ইসি) জানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসির আনশৃঙ্খলা সংক্রান্ত সভার কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

সোমবারের সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার, র‌্যাব, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি, সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ঊর্ধ্বতন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ড্রোন ব্যবহার নিষিদ্ধ করার চারটি প্রধান কারণ হলো: গোপনীয়তা লঙ্ঘন, নিরাপত্তার ঝুঁকি, আইন ও বিধি লঙ্ঘন এবং ব্যক্তিগত তথ্য চুরি। ড্রোন ব্যবহার করে ভোটারদের ব্যক্তিগত স্থান, অফিস, কিংবা ভোটকক্ষ পর্যবেক্ষণ করা সম্ভব যা ভোটের গোপনীয়তা রক্ষার অধিকারকে লঙ্ঘন করতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930