ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদীতে গোসল করতে নেমে নাঈম ( ১৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।সে ওই ইউনিয়নের খোশালপাড়ার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ওই যুবক বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে গোসল করতে যায়। পরে বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিকেলে নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে।
সে গোমস্তাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানায় স্থানীয়রা।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news