IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
Home >> লাইফস্টাইল >> মেঝেতে তেল পড়েছে, পরিষ্কার করার সহজ উপায়

মেঝেতে তেল পড়েছে, পরিষ্কার করার সহজ উপায়

ধূমকেতু নিউজ ডেস্ক : মেঝেতে পানি পড়ে গেলে তা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু তেল পড়ে গেলে পরিস্থিতি একেবারেই আলাদা। মেঝের তেল শুধু কাপড় দিয়ে মুছলেই পিচ্ছিল ভাব দূর হয় না।বরং এই তেলমাখা মেঝে হয়ে উঠতে পারে বিপজ্জনক। পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তেল পড়লে মেঝে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করা জরুরি।

আসুন জেনে নেওয়া যাক ঘরের মেঝেতে তেল পড়লে কীভাবে পরিষ্কার করবেন-

১. খবরের কাগজ দিয়ে পরিষ্কার করা
মেঝেতে হঠাৎ তেল পড়ে গেলে পানি দিয়ে মোছার চেষ্টা না করে খবরের কাগজ বা ব্লটিং পেপার দিয়ে পরিষ্কার করুন। কয়েকটি কাগজ মেঝের উপর বিছিয়ে দিলেই, এগুলো তেল শুষে নেবে। প্রয়োজনে দু-তিনবার কাগজ পরিবর্তন করে তেল পরিষ্কার করুন। এতে মেঝের তেলতেলে ভাব অনেকটাই কমে গিয়ে মেঝে থাকবে নিরাপদ ।

মেঝেতে তেল পড়েছে, পরিষ্কার করার সহজ উপায়

২. সাবানের পানি দিয়ে মেঝে পরিষ্কার করুন
ঘর মোছার বালতিতে পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে নিন। চাইলে কাপড় কাচার সাবান বা শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটি দিয়ে মেঝে ভালোভাবে মুছে নিন। এতে তেলতেলে ভাব অনেকটাই কমে যাবে। তবে মনে রাখবেন, এই কাজ করার পরেও অনেক সময় মেঝে কিছুটা চটচটে থাকতে পারে। এমন অবস্থায় পিছলে যাওয়ার আশঙ্কা থাকে, তাই সাবধানে পা রাখুন।

৩. বেকিং সোডার সাহায্য নিন
মেঝের তেলতেলে ভাব দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তেল পড়া অংশের উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর সাবানের পানি দিয়ে মেঝে মুছে নিন। ফলে তেলচিটে ভাব সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং একবারও মনে হবে না যে সেখানে কখনো তেল পড়েছিল।

মেঝেতে তেল পড়েছে, পরিষ্কার করার সহজ উপায়

৪. সাদা ভিনেগার ও ডিটারজেন্টের ব্যবহার করে
মেঝেতে তেল পড়লে তেলতেলে ভাব দূর করতে এক ভাগ সাদা ভিনেগার এবং এক ভাগ ডিটারজেন্ট পানির সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মেঝের তেল পড়া অংশে লাগান। কয়েক মিনিট অপেক্ষা করার পর কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে তেলতেলে ভাব অনেকটা দূর হয়ে যাবে এবং মেঝে হবে পরিষ্কার ও নিরাপদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031