IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> ঘুম ভাঙার পর মাথাব্যথা কেন হয়

ঘুম ভাঙার পর মাথাব্যথা কেন হয়

ধূমকেতু নিউজ ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে সবারই প্রত্যাশা থাকে একটি সুন্দর সকালের। কিন্তু হঠাৎ ঘুম ভাঙার পর যদি মাথাব্যথা শুরু হয়, তবে পুরো দিনটাই মাটি। দিনভর তীব্র যন্ত্রণা সঙ্গী হয়।

শুধু সকালে নয়, অনেকের রাতেও হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর মাথাব্যথা হয়ে থাকে। বিকালে যাদের ঘুমের অভ্যাস তাদেরও এমন সমস্যা দেখা দেয়।

আসুন জেনে নিই যেসব কারণে মাথাব্যথা হতে পারে-

১. নাক ও চোখের চারপাশে হাড়ের ভেতরের বায়ুপূর্ণ কুঠুরিকে সাইনাস বলা হয়। যখন এই সাইনাসগুলোতে প্রদাহ হয়, তখন তাকে বলা হয় সাইনোসাইটিস। আইটিস অর্থ ইনফ্লামেশন। প্রধান সাইনাসগুলো জোড়ায় জোড়ায় থাকে। সাইনাসে প্রদাহ হলে নাক দিয়ে সর্দি পড়তে পারে এবং মাথা ব্যথা করতে পারে। সাইনাসের মধ্যে পুজ জমতে পারে, টিউমার হতে পারে।

২. সুস্থ থাকতে কমপক্ষে ৬ ঘণ্টা ঘুমাতে বলেন চিকিৎসকরা। রাতে ঘুম ভালো না হলে সকালে মাথাব্যথার সমস্যা হতে পারে। এ ছাড়া চোখ জ্বালাপোড়া ও চোখ লাল হয়েও যেতে পারে।

৩. কোনো কারণে যদি ঘাড়ের পেশির ওপর বেশি ধকল যায়, তবে মাথাব্যথা হতে পারে। যেমন– বালিশের সমস্যা ও বেকায়দায় ঘুমানোর কারণে ঘাড়ের কোনো পেশির ওপর যদি রাতের লম্বা একটা সময় টান পড়ে থাকে, তবে সেটি থেকেও ঘাড় আটকে যাওয়া, মাথাব্যথা ইত্যাদি দেখা দিতে পারে।

৪. মস্তিষ্কে ‘টিউমার’ হলে বাড়তি চাপ থেকে সকালে মাথাব্যথা হতে পারে। ‘টিউমার’ যদি ফুলে থাকে, তবে তা মস্তিষ্কের চাপ সৃষ্টি করে, যে কারণে দিনে একাধিকবার মাথাব্যথা দেখা দিতে পারে।

৫. মাইগ্রেনের সমস্যা মাথাব্যথার অন্যতম কারণ হতে পারে। বেশিরভাগ ‘মাইগ্রেনের রোগীর মাথাব্যথা দেখা দেয় সকালে কিংবা রাতে। তাই ‘মাইগ্রেনের ব্যথার সমস্যাটা একেবারে উড়িয়ে দেয়া যায় না।

৬. মানসিকচাপ ও অতিরিক্ত কাজের চাপ থেকেও মাথাব্যথা হতে পারে।

কী করবেন

এসব সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031