IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> কৃষি >> চারঘাটে গাছিদের ব্যাপক কর্মযজ্ঞে শীতের আগমনী বার্তা

চারঘাটে গাছিদের ব্যাপক কর্মযজ্ঞে শীতের আগমনী বার্তা

ধূমকেতু প্রতিবেদক, মিজানুর রহমান,চারঘাট : প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদরে ভেজা হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা জানিয়ে দিচ্ছে শীত শুরু হয়ে গেছে। শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গেই গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে উঠেছেন রাজশাহীর চারঘাট উপজেলার গাছিরা।

পদ্মার অপরূপ সৌন্দর্য বিধৌত উপজেলা চারঘাট। যেখানে নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতে মেলে মনমাতানো খেজুরের রস। এই রস সংগ্রহের জন্য ইতোমধ্যেই অধিকাংশ গাছ তৈরি করা হয়েছে। অনেক গাছ থেকে শুরু হয়েছে রস সংগ্রহও। ইতোমধ্যে এ বিষয়কে কেন্দ্র করে গ্রামাঞ্চলগুলোতে শুরু হয়েছে উৎসবের আমেজ। আর এই শীত মৌসুমে সংগৃহীত খেজুরের রস থেকে চারঘাটে প্রায় ২ হাজার ১৬৭ মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। এর ফলে চাঙা হয়ে উঠবে গ্রামীণ অর্থনীতি।

রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় রয়েছে সবচেয়ে বেশি খেজুর গাছ। শুধু চারঘাট উপজেলায় খেজুর গাছের সংখ্যা প্রায় ২ লাখ।

সরজমিন দেখা গেছে, উপজেলার চারঘাট, সরদহ, ভায়ালক্ষীপুর, শলুয়া, নিমপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে খেজুর গাছ প্রস্তুতের কাজ। সকাল হলেই ঠুঙ্গি, বাইলধারা, দড়ি, গাছিদা হাতে মাঠের পানে ছুটছেন গাছিরা। ধারালো দা দিয়ে নিপুন হাতে খেজুর গাছের মাথা পরিষ্কার করছেন তারা। খেজুর গাছের মাথা পরিষ্কার করার পরে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়। সবমিলিয়ে আসছে শীতে, খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরির মহাযজ্ঞকে ঘিরে কৃষকের চোখে মুখে যেন স্বপ্নের মাখামাখি।

চারঘাট উপজেলার কালোহাটি এলাকার চাষি রবিঊল ইসলাম বলেন, আমার প্রায় শতাধিক খেজুর গাছ রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক গাছ প্রস্তুত করে রস সংগ্রহ শুরু করা হয়েছে। বাকি গাছগুলোও ইতোমধ্যে প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। সেগুলোতেও দ্রæত সময়ের মধ্যেই রস সংগ্রহ শুরু করা হবে।

তিনি বলেন, গত শীত মৌসুমে শতাধিক গাছের রস থেকে গুড় তৈরি করে প্রায় ৩ লাখ টাকা আয় হয়েছে। অথচ খেজুর গাছের পরিচর্যার জন্য ব্যয় করতে হয়নি। এছাড়া ৩০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। বাজারে গুড়ের দাম ভালো থাকলে এবারও ভালো টাকা আয়ের সম্ভাবনা রয়েছে বলে আশা করছি।

গাছ পরিচর্যায় ব্যস্ত গাছি সাইফুল ইসলাম বলেন, নভেম্বর মাসের শেষ থেকে মার্চ-এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা গাছ থেকে রস সংগ্রহ করে থাকি। একেকজন গাছি প্রতিদিন ২০ থেকে ২৫টি গাছ থেকে রস সংগ্রহ করেন।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, চারঘাটে প্রায় ২ লাখ খেজুর গাছ রয়েছে। আর এই শীত মৌসুমে এসব গাছ থেকে প্রায় ২ হাজার ১৬৭ মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। শীত মৌসুমে খেজুরের গুড়কে কেন্দ্র করে এ অঞ্চলের গাছিদের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031