IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি
Home >> বিনোদন >> অসুস্থ হাসান মাসুদকে নিয়ে কচি খন্দকারের আবেগঘন বার্তা

অসুস্থ হাসান মাসুদকে নিয়ে কচি খন্দকারের আবেগঘন বার্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ও গায়ক হাসান মাসুদ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রিয় বন্ধুর অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছেন, হাসান মাসুদ দ্রুত সুস্থ হয়ে যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এটাই তার প্রার্থনা।

কচি খন্দকার লেখেন, ‘প্রিয় বন্ধু হাসান মাসুদ, তোমাকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে। অসুস্থতা তোমাকে মানায় না। তোমার স্বতঃস্ফূর্ত ক্যারেক্টার আমাদের বিমোহিত করে। তুমি উত্তেজিত হলেই আমাদের ভালো লাগে, অদ্ভুত এক ভালোলাগা তৈরি হয়।’

তিনি আরও লেখেন, ‘‘তেল ছাড়া পরোটার’ নাটকের শুটিং সামনে। তোমাকে ছাড়া কিভাবে? তুমি শুটিং ইউনিটে না আসলে উত্তেজনা ছড়াবে কে? অসাধারণ তোমার উপস্থিতি! তুমি আমাদের প্রাণ, তুমি আমাদের শক্তি, তুমি আমাদের ভালোবাসা। প্লিজ, রোগকে সম্পূর্ণ নির্মূল করে ফিরে আসো আমাদের একাউন্টেড মকবুল সাহেব, আমাদের সবার প্রিয় হাসান মাসুদ।’

কচি খন্দকার স্মৃতিচারণ করে জানান, সম্প্রতি একটি সিকুয়েন্সে একটি গানের কণ্ঠ দেওয়ার কথা ছিল হাসান মাসুদের। তিনি লিখেছেন, ‘তুমি সেদিন গভীর রাতে ফোন দিয়ে জানালে, তোমার গলায় গানটি গেয়ে দেবে। অসাধারণ সেই গানটি। ‘আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা/ আমায় একজন কালো মানুষ দাও/ যার রক্ত কালো/ যদি দিতে পারো/ প্রতিদান যা কিছু হোক/ অমূল্য পেতে পারো’- এমন কথার এই গানটি তোমাকেই গাইতে হবে।’

স্ট্যাটাসের শেষে কচি খন্দকার লেখেন, ‘সবাই তোমার সুস্থতার জন্য প্রার্থনা করছে’।

প্রসঙ্গত, নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে হাসান মাসুদ একজন বহুমুখী অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী ও ভক্তরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031