IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> খেলা >> দারুণ বোলিংয়ে ক্যারিবীয়দের দেড়শর আগেই আটকালো বাংলাদেশ

দারুণ বোলিংয়ে ক্যারিবীয়দের দেড়শর আগেই আটকালো বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : একটা সময় মনে হচ্ছিল, রান দুইশর ঘরে গিয়ে ঠেকবে। ১১ ওভার শেষে ১ উইকেটেই ছিল ১০৬। সেখান থেকে দারুণভাবে দলকে লড়াইয়ে ফিরিয়েছেন রিশাদ-নাসুমরা। ফলে দেড়শও করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ১৪৯ রানে থেমেছে ক্যারিবীয়দের ইনিংস। অর্থাৎ সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশকে করতে হবে ১৫০।

টস হেরে বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারে প্রথম বলেই উইকেট পেতে পারতেন তানজিম হাসান সাকিব। ব্রেন্ডন কিংয়ের খোঁচা মারা বল ডাইভ দিয়ে হাতেই পেয়েছিলেন উইকটেরক্ষক লিটন দাস।

কিন্তু বাংলাদেশ দলপতি সেই ক্যাচ ফেলে দেন। ফলে প্রথম ওভারে বেঁচে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওই ওভারে সাকিব দেন মাত্র ১ রান।

তবে কিং জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি। দ্বিতীয় ওভারে এসেই আঘাত হানেন তাসকিন আহমেদ। মিডঅফে তাওহিদ হৃদয়ের ক্যাচ হন কিং (১)। দলীয় ১ রানে নিজেদের প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু এরপর অলিক আথানাজে আর শাই হোপ চড়ে বসেন। চার-ছক্কায় মাঠ গরম করতে থাকেন তারা। দুজনই ফিফটি করেন ৩০ বলে। ৫৯ বলে ১০৫ রানের বড় জুটি গড়ে অবশেষে নাসুম আহমেদের শিকার হন আথানাজে।

ইনিংসের ১২তম ওভারে জোড়া শিকার করেন নাসুম। ৩৩ বলে ৫২ করা আথানেজে স্লগ সুইপ করে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলে নাসুম বোল্ড করেন নতুন ব্যাটার শেরফান রাদারফোর্ডকে (০)।

এরপর মোস্তাফিজুর রহমান তুলে নেন হাফসেঞ্চুরিয়ান হোপকে। তার অফকাটারে বিভ্রান্ত হয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন হোপ। ৩৬ বলে ৩টি করে চার-ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫৫ রান।

ভয়ংকর রভম্যান পাওয়েলকে ঘূর্ণিতে আটকান রিশাদ হোসেন। পাওয়েলের ব্যাটে লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টে উঠে যায় ক্যাচ। ৯ বলে পাওয়েল করেন ৩ রান। জেসন হোল্ডারকে ৪ রানে ফেরান রিশাদ।

১ উইকেটে ছিল ১০৬ রান। সেখান থেকে ১২ রানের মধ্যে আরও ৫ উইকেট তুলে নেন রিশাদ-নাসুমরা। ১১৮ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৬ উইকেট।

সেখান থেকে ক্যারিবীয়রা দেড়শর কাছাকাছি গেছে রোমারিও শেফার্ডের ১৬ বলে ১৩ আর রস্টন চেজের ১৫ বলে অপরাজিত ১৭ রানে।

মোস্তাফিজ শেষ ওভারে দুইটিসহ ২১ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পান রিশাদ হোসেন আর নাসুম আহমেদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31