IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগ
Home >> বিনোদন >> টিকটকার ঐশীকে বিয়ে করে কটাক্ষের জবাব দিলেন রাসেল খান

টিকটকার ঐশীকে বিয়ে করে কটাক্ষের জবাব দিলেন রাসেল খান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সাত মাস প্রেমের পর বিয়ে করেছেন টিকটক ও মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া অনামিকা ঐশী পাত্র টিকটকার রাসেল খান। ২০২১ সালে তাদের পরিচয় হলেও কয়েক বছর যোগাযোগ ছিল না তাদের। চলতি বছরে আবার ঘনিষ্ঠ হন তারা। সেই সূত্রে প্রেম ও গেল ২৭ অক্টোবর বিয়ে করেছেন দুই টিকটকার অনামিকা ঐশী ও রাসেল খান।

দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।

বিয়ের পর রাসেল খান বলেন, ‌‘নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানিয়েছি। এরপর পারিবারিকভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে। আসলে সবার জীবনে কমবেশি ভালো-মন্দ অতীত থাকে। আমরা সেই অতীত পেছনে ফেলে সুন্দর বর্তমান ও আগামী নিয়ে বাঁচতে চাই। সবার দোয়া চাই।’

তবে তাদের বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ বিদ্রুপ করে মন্তব্য করেন, ‘শিয়াল মুরগিকে ধরে ফেলল।’

এই কটাক্ষের জবাব দিয়েছেন রাসেল খান। তিনি বলেন, ‘অনেকেই বলছিল আমরা নাকি প্রেম করছি না, শুধু ফান করছি! কেউ বলেছিল, আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগি ভেবে ইউজ করব, বিয়ে করব না। তাই তাদের সমবেদনা জানিয়ে বলছি, শিয়াল মুরগিকে ধরে ফেলল!’

ঐশীকে ‘আফ্রিকার জঙ্গল থেকে কুড়িয়ে আনা ডায়মন্ড’ আখ্যা দিয়ে রাসেল আরও বলেন, ‘প্রিয় মানুষকে আগলে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অযত্নে ফেলে রাখা ফুল না ভেবে মনে করা উচিত, সেই মানুষটা আফ্রিকার জঙ্গল থেকে পাওয়া হিরা। ভালো মানুষ অনেক সময় ভুল জায়গায় অবমূল্যায়িত হয়, সঠিক জায়গায় বিকশিত হয়।’

বিয়ের পর শিগগিরই হানিমুনে যাবেন রাসেল-ঐশী দম্পতি। সেটা দেশের বাইরে হবে বলেও জানিয়েছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31