IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টেক ওয়ার্ল্ড >> হোয়াটসঅ্যাপের ‘ভুয়া মেসেজ’ চেনার ৫ উপায়

হোয়াটসঅ্যাপের ‘ভুয়া মেসেজ’ চেনার ৫ উপায়

ধূমকেতু নিউজ ডেস্ক : হোয়াটসঅ্যাপে প্রায়ই আমরা ভুয়া কিছু মেসেজ পেয়ে থাকি। ভুয়া মেসেজ বলতে, পরিচিত বা অপরিচিত কারো কাছ থেকে অপ্রয়োজনীয় টেক্সট, লিংক, অডিও বা ভিডিও পাওয়া যায়। ফোনের ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে এসব ভুয়া মেসেজের নির্দেশনা না মানাই ভালো।

অনেকেই ভুয়া মেসেজগুলো চিনতে পারেন না। দেখা যায়, আপনি পরিচিত কারো মাধ্যমেই একটি ভুয়া মেসেজ পেলেন; তখন সেটি আপনাকে বিভ্রান্ত করতে পারে। কয়েকটি টিপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন, হোয়াটসঅ্যাপে আসা মেসেজটি ভুয়া না-কি আসল-

ভুয়া বা ভুল তথ্য শনাক্তকরণের জন্য প্রথমেই দেখবেন, হোয়াটসঅ্যাপে আসা মেসেজটির পাশে ‘ফরওয়ার্ড’র চিহ্নটি আছে কি-না। বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া মেসেজগুলো ফরওয়ার্ড হয়ে বিভিন্ন মানুষের মেসেজে আসে।

ফরোয়ার্ড করা মেসেজগুলো যিনি সেন্ট করেন, তিনি কিন্তু লেখেন না। ওই ব্যক্তিও হয়তো অন্য কারো কাছ থেকে ফরওয়ার্ডকৃত মেসেজটি পেয়েছেন। পরবর্তীতে হয়তো তিনি মেসেজটি আপনাকে পাঠিয়েছেন। তাই পরিচিতজনের কাছ থেকেও যদি এমন ফরওয়ার্ডকৃত মেসেজ পেয়ে থাকেন, তবে তার সত্যতা জানুন আগে।

ফরোয়ার্ড লেবেলযুক্ত বার্তাগুলোর অর্থ কী? যখন কোনো বার্তা এক ব্যবহারকারী থেকে অন্য ৫ বারেরও বেশিবার পাঠানো হয়, তখন মেসেজটির পাশে একটি ডাবল তীর আইকন থাকে। এমনটি দেখলে দ্রুত মেসেজটির সত্যতা বিশ্বস্ত মাধ্যম থেকে জানার চেষ্টা করুন।

ফরোয়ার্ড করা ফটো এবং মিডিয়া সাবধানতার সঙ্গে চেক করুন। অনেক সময় হোয়াটসঅ্যাপে আসা এসব ফটো, অডিও রেকর্ডিং এবং ভিডিওগুলো আপনাকে বিভ্রান্ত করতে পারে।

অনেক সময় ভুয়া মেসেজগুলোতে দেখবেন, বানান ভুল বা অনেক অক্ষর থাকতে পারে। যেগুলো কোনো অর্থ প্রকাশ করে না ঠিকই, কিন্তু ওই লেখাগুলো হাইপারলিংক করা থাকায় ট্যাপ করলেই আপনি অন্য একটি পেইজে ঢুকে যাবেন। কিছু ক্ষেত্রে দেখা যায়, সেখানে একটি ফরমে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর বা পাসপোর্টের নম্বর চাইতে পারে। ভুলেও এসব তথ্য কোনো পেজে যুক্ত করবেন না। এগুলো হ্যাকারদের কাজ।

যেভাবে ভুয়া মেসেজের সত্যতা যাচাই করবেন-

গতবছর থেকে হোয়াটসঅ্যাপ তার সর্বশেষ আপডেটেড ভার্সনের একটি বৈশিষ্ট্য যুক্ত করেছে। যার মাধ্যমে ভুয়া মেসেজের সত্যতা যাচাই করা যাবে। এক্ষেত্রে ব্যবহারকারী বার্তার ঠিক পাশে থাকা অনুসন্ধান আইকনটি নির্বাচন করে ফরওয়ার্ড করা বার্তাটি যাচাই করতে পারবেন।

আপনি যখন অনুসন্ধান বারে ক্লিক করবেন; তখন আপনি নিজের বার্তা গুগলে অনুসন্ধান করতে চান কি-না, সেটি জিজ্ঞাসা করবে। আপনি যদি হ্যাঁ নির্বাচন করেন, তখন আপনাকে সার্চ ইঞ্জিন অন্য একটি পৃষ্ঠায় নিয়ে যাবে। যা আপনার বার্তাটি সত্য বা মিথ্যা কি-না তা নিশ্চিত করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031