IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েট ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

বাউয়েট ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

ধূমকেতু প্রতিবেদক : নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ তারিখে শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্লাজায় ফিরে আসে। উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলি, কর্মকর্তাবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ।

বাউয়েট প্লাজায় বিদায়ী শিক্ষার্থীদেরসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি স্মরণীয় করে রাখার জন্য ক্যাম্পাস প্রাঙ্গণে সবাই মিলে আলপনা আঁকা, সিগনেচার ফেস্ট, শাড়ী পাঞ্জাবী ডে পালন এবং গ্রুপ ফটোসেশনের মাধ্যমে নিজেদের ফ্রেইম বন্দী করে রাখে। সন্ধ্যায় বাউয়েট কালচারাল ক্লাব এবং “আফটার ম্যাথ” ব্যান্ড দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ মাছুদার রহমান।

এছাড়া গত বুধবার ১২ নভেম্বর ২০২৫ তারিখে বিদায়ী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনারের আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031