IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী মুকুলের সহযোগীর পক্ষে মানববন্ধন

কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী মুকুলের সহযোগীর পক্ষে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম মুকুলের সহযোগী র‍্যাবের হাতে গ্রেফতার সন্ত্রাসী রাশিদুলের পক্ষে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার সময় কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পুলিশ মানববন্ধন বাধা দিলে তারা পুনরায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মানবন্ধন করে।

সূত্রে জানা যায়,দক্ষিন-পশ্চিমাঞ্চলের আতংক চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের প্রধান সন্ত্রাসী আমিনুল ইসলাম মুকুল। বর্তমানে সন্ত্রাসী আমিনুল ইসলাম মুকুল শতাধিক হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় জড়িত থাকার কারনে ক্রসফায়ারের ভয়ে মালয়েশিয়ায় পলাতক রয়েছেন।

সন্ত্রাসী মুকুল মালয়েশিয়ায় পলাতক থাকা অবস্থায় তার নেতৃত্বে বর্তমানে হত্যা, চাদাবাজি, গুমসহ নানা ধরনের অপকর্ম কাজ পরিচালনা কর ভাদালীয়া এলাকার সন্ত্রাসী আলীম, ভবানীপুরের লাবু শকাতী, শহরের জেড এম সম্রাট, মাদক ব্যবসায়ী ইমন,ভবানীপুরের রাশিদুল, আলামপুরের অরফেন, বালিয়াপাড়ার রবি, মুকুলের শ্যালক সাইদুলসহ আরও অনেকেই।

বর্তমানে প্রশাসনের কঠোর অভিযানের ফলে মাদক অস্ত্রসহ উল্লিখিত ব্যাক্তিরা বিভিন্নভাবে একাধিকবার আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এরই মাঝে গত ২৭ ডিসেম্বর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে মুকুলের সহযোগী কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার রাশিদুল ইসলাম বিপুল পরিমাণ, অস্ত্র,গুলিসহ গ্রেপ্তার হয়। রাশিদুল গ্রেপ্তার হবার পর থেকে মুকুল বাহিনীর মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। মুকুল বাহিনীর সকল সন্ত্রাসীরা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য রাশিদুলকে যুবলীগ নেতা বলে দাবি করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী লিপটন ও মামুনের সাহায্যে রাশিদুলকে গ্রেপ্তার করেছে বলে মিথ্যা বানোয়াট ঘটনা সাজিয়ে ভাড়াকৃত লোক দিয়ে মানববন্ধন করিয়েছেন বলে গোপন সূত্রে জানা যায়।

এ বিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন, র‍্যাব কারও দ্বারা প্রভাবিত নয়। সুনির্দিষ্ট তথ্য ও উপাত্তের ভিত্তিতে রাশিদুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31