IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ট্রাম্প এমন জঘন্য পরিস্থিতি তৈরি করবেন কল্পনাও করিনি’

‘ট্রাম্প এমন জঘন্য পরিস্থিতি তৈরি করবেন কল্পনাও করিনি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর এ পর্যন্ত এক পুলিশ কর্মকর্তা ও এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে। বর্তমানে ডিসিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফেসবুক ও টুইটার ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি বলেন, প্রগতিশীলদের সিদ্ধান্তহীনতা এবং সময়ের সঙ্গে তাল মিলাতে পারার অযোগ্যতার কারণে রক্ষণশীল ডানপন্থীরা বাধাহীন নীরব বিপ্লবের মাধ্যমে সমগ্র পৃথিবীতেই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য চরিত্রগতভাবে যে উগ্রপন্থা অবলম্বন করছে তার সবচাইতে জঘন্য উদাহরণ আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদীদের মার্কিন আইনসভায় হামলার মাধ্যমে।

ট্রাম্পের একজন কট্টর সমর্থক লিটু আনাম বলেন, একজন রিপাবলিকান সমর্থক হয়েও আমি এ ঘটনার নিন্দা জানাই। এতে দীর্ঘদিন ধরে লালন করে আসা আমেরিকান গণতন্ত্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আর ট্রাম্পের ক্রমাগত মিথ্যাচার এবং উসকানিমূলক কথাই এ ঘটনার কারণ বলে আমি মনে করি।

সরকারি কর্মকর্তা ও লেখক মনজুর কাদের বলেন, ট্রাম্প ও তার সমর্থকদের ধারাবাহিক আচরণে তাজ্জব ও হতবাক হয়ে গেছি। রিপাবলিকান দলের চিরস্থায়ী ক্ষতি হয়ে গেল। একজন নাগরিক হিসেবে আমার গ্লানিবোধ হচ্ছে। ট্রাম্প অভিশংসন ও ফৌজদারি বিচার হওয়ার মতো অপরাধ করেছেন।

আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক বলেন, কাছ থেকে দেখা জঘন্য একজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এমন জঘন্য পরিস্থিতি তৈরি করবেন কল্পনাও করিনি। আমেরিকার ইতিহাসে একজন লোভী, নির্লজ্জ, মিথ্যাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, তার মতো মানুষ আমেরিকার মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন- ভাবতেই অবাক লাগে। নির্বাচনে হেরে গেছেন; অথচ তিনি ক্ষমতা ছাড়তে চান না। যে কোনো কায়দায় ক্ষমতায় থাকার অপচেষ্টা করছেন। গত চার বছরে তার বিভিন্ন ধরনের নির্লজ্জ মিথ্যাচার এবং আজকে ক্যাপিটল ভবনের সামনের ঘটনায় বলা যায় ট্রাম্প একজন চরম লোভী মানুষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসলাম আহমাদ খান বলেন, রাষ্ট্রপতি একটা দেশের অভিভাবক। তার কাজ হলো অনুরাগ বা বিরাগের ঊর্ধ্বে ওঠে শ্রেণি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব জনগণের অধিকার নিশ্চিত করা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই অভিভাবক সুলভ আচরণের পরিবর্তে বিভেদ তৈরি করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। মনগড়া অভিযোগের ভিত্তিতে জনরায়কে পাল্টে দেয়ার চেষ্টা করেছেন। তার আচরণ গণতন্ত্রের জন্য বিপজ্জনক। দেশের সংবিধান ও গণতন্ত্রের স্বার্থে তাকে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। তা নাহলে ভবিষ্যতে আমেরিকার গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31