IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়া মাদক থেকে ভেজাল কারবারীদের বিরুদ্ধে চলছে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান

পুঠিয়া মাদক থেকে ভেজাল কারবারীদের বিরুদ্ধে চলছে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : শিবু দাশ রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন গত ২৭ জুলাই। এরপর থেকেই বিভিন্ন সময় দিন-রাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক থেকে শুরু করে ভেজাল প্রসাধনী সামগ্রী, ভেজাল খাবার, ভেজাল বৈদ্যুতিক তার ও অবৈধভাবে সরকারি জমি দখল, বাল্যবিবাহসহ পুঠিয়া উপজেলার বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত ব্যবসায়ীদের আতঙ্কের নাম হিসেবে আখ্যা পেয়েছেন।

পুঠিয়া উপজেলার নাগরিকগণ বলেন, প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেই সাথে বিভিন্ন পত্র-পত্রিকার খবরে জানতে পাচ্ছি পুঠিয়া উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ বিভিন্ন সময় মাদক থেকে শুরু করে অবৈধ সকল প্রকার কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছেন। ইতিপূর্বে এ ধরনের ধারাবাহিক অভিযান এ উপজেলায় খুব একটা দেখা যায়নি। অথচ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত অভিযান পরিচালনা করার মাধ্যমে সকল অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এমন ভালো অফিসার আমাদের পুঠিয়াবাসীর খুব প্রয়োজন। এমন অফিসার থাকলে পুঠিয়ার মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত অনেক কমে যাবে বলে আমরা মনে করি। পুঠিয়ায় মাদক নিয়ন্ত্রণের জন্য এমন অফিসারকে আমরা স্বাগত জানাই।

এক মাদক সেবনকারীর পিতা বলেন, আমার ছেলের জেল হতে পারে তবে এই অফিসার আমার পরিবারকে বাঁচিয়েছে। একটা পরিবারে যদি মাদক আক্রান্ত একটি ছেলে থাকে সেই পরিবারকে ধ্বংস করতে বাহিরে শত্রুর প্রয়োজন হয় না। আমার ছেলে নিয়মিত মাদক সেবনের মাধ্যমে ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েছিল। স্যার আমার ছেলেকে তিন মাসের একটি জেল দিয়েছে। আমরা গত সপ্তাহে ছেলের সঙ্গে দেখা করে এসেছি সে বলেছে আমি আর কোনদিন মাদকের দিকে আগাবো না। হয়তোবা আমার ছেলেকে জেল দেবার কারণে আমরা সমাজে ছোট হয়েছি কিন্তু আমার ছেলের যথাযথ শাস্তি হবার কারণে এখন সে মাদক ছেড়ে দেবে বলে আমাদের কথা দিয়েছে।

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাস জানান, পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদক থেকে শুরু করে ভেজাল প্রসাধনী সামগ্রী, ভেজাল খাবার, ভেজাল বৈদ্যুতিক তার, অবৈধভাবে খাসজমি দখল, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল অপকর্মের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে পুঠিয়ার সকল নাগরিকদের সার্বক্ষণিক সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি পুঠিয়ার সকল নাগরিকদের আমাদের যেকোন বেআইনী কাজের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে । এক্ষেত্রে তথ্য প্রদানকারী ব্যক্তির নাম, পরিচয় গোপন রাখা হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31