IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> ৩৭ দিনেও ‘ধুরন্ধর’র জয়জয়কার, কত আয় করেছে সিনেমাটি

৩৭ দিনেও ‘ধুরন্ধর’র জয়জয়কার, কত আয় করেছে সিনেমাটি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তির ৩৭ দিন পেরিয়েও বক্স অফিসে দাপট ধরে রেখেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। শনিবার (১০ জানুয়ারি) সিনেমাটির আয় শুক্রবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সপ্তাহান্তে এই লাফ প্রমাণ করছে-এক মাসের বেশি সময় পরও দর্শকের আগ্রহ কমেনি, এখনো প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন সিনেমাপ্রেমীরা।

ভারতের বিনোদন বাণিজ্যের তথ্যদাতা সংস্থা ‘স্যাকনিল্ক’র প্রাথমিক হিসেব অনুযায়ী, ৩৭তম দিনে রাত ১০টা পর্যন্ত ‘ধুরন্ধর’ আয় করেছে ৬ দশমিক ০৮ কোটি রুপি। যেখানে আগের দিন, অর্থাৎ ৩৬তম দিনে সিনেমাটির আয় ছিল ৩ দশমিক ৫ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৯৯ দশমিক ৮৩ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৮৭ কোটি ৭২ লাখ টাকা।

এদিন শো দখলের হারও ছিল উল্লেখযোগ্য। ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, ৩৭তম দিনে গড় দখল ছিল ১৫ দশমিক ৩০ শতাংশ। বিকেলের শোতে দখল ছিল ৩৭ দশমিক ৫৮ শতাংশ, সন্ধ্যার শোতে ৩৫ দশমিক ৮৫ শতাংশ। তবে রাতের শোগুলোতে তেমন দর্শক দেখা যায়নি।

মুক্তির পর থেকে প্রতিটি সপ্তাহেই শক্ত অবস্থান ধরে রেখেছে আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি। প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর’ আয় করেছিল ২০৭ দশমিক ২৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে ২৫৩ দশমিক ২৫ কোটি, তৃতীয় সপ্তাহে ১৭২ কোটি, চতুর্থ সপ্তাহে ১০৬ দশমিক ৫ কোটি এবং পঞ্চম সপ্তাহে আয় হয় ৫১ দশমিক ২৫ কোটি রুপি।

এতদিন পরও সিনেমার প্রতি দর্শকের উন্মাদনা দেখে এরই মধ্যে আলোচনায় চলে এসেছে এর পরবর্তী কিস্তি। নির্মাতারা জানিয়েছেন, ‘ধুরন্ধর’র পার্ট টু চলতি বছরের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এখন সেটির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031