IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না

গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দীপচর আষাড়িয়াদহ ইউনিয়নের ১২৪ জন শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, তাদের এলাকায় থাকা দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ১৬৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নেওয়ার সুযোগ নেই।

চর আষাড়িয়াদহ ইউনিয়নটি পদ্মা নদীর ওপারে ভারতীয় সীমান্ত ঘেঁষে। চর থেকে এ পারে এনে ছেলে-মেয়েদের পড়াশোনা করানোর সামর্থ্য নেই অনেকের। সাহারা খাতুনের বাবা শাহাদত হোসেন বলেন, ‘ভর্তি না হলে নাই। আর কি করার? মেয়েকে তো আর পারে পাঠাতে পারব না।’

তিনি বলেন, ‘ভর্তির জন্য লটারি করা হয়েছিল। লটারিতে আমার মেয়ের নাম না এলে গত বুধবার হেডস্যারের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বের করে দিয়েছেন। এ রকম ব্যবহারও করেছেন। এখন আমরা যে অন্য কোথাও ভর্তি করাতে যাব, সে পরিস্থিতিও নাই।’

চর আষাড়িয়াদহ ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট ৮টি। এরমধ্যে দুটি স্কুলের শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণি পাস করার পর দিয়াড়মানিকচক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। আর ছয়টি স্কুলের শিক্ষার্থীরা ভর্তি হয় চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ে। আগে মাধ্যমিক বিদ্যালয় দুটি ষষ্ঠ শ্রেণিতে সবাইকেই ভর্তি নিতে পারত। এবার শিক্ষা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে প্রতি শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে না।

দিয়াড় মানিকচক উচ্চ বিদ্যালয়ে একটি শাখা ও চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ে দুটি শাখা চালু আছে। সে অনুযায়ী স্কুল দুটি মোট ১৬৫ জন শিক্ষার্থীকে ভর্তি নিতে পারবে। কিন্তু স্কুল দুটিতে ভর্তির জন্য আবেদন করেছিল ২৮৯ জন। তাই ১২৪ জনের ভর্তির সুযোগ হচ্ছে না।

দিয়াড়মানিকচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, আগে তিনি ষষ্ঠ শ্রেণিতে একটি শাখায় ৭০, ৮০ বা ৯০ জন করেও শিক্ষার্থী ভর্তি নিয়েছেন। দুই-তিনবছর ধরে শিক্ষা বোর্ড থেকে একটি শাখায় ৫৫ জনকে ভর্তির জন্য বলে আসছে। তারপরও কড়াকড়ি করেনি দেখে সবাইকেই ভর্তি নিয়েছেন। এ বছর কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ৫৫ জনের বেশি ভর্তি নেওয়া যাবে না। বিষয়টি নিয়ে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করেছেন। তিনি তাকে বিদ্যালয়ে শাখা বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলেছেন। তিনি মন্ত্রণালয়ে আবেদনও করেছেন। তবে এ বছরের মধ্যেই শাখা খোলার অনুমতি পাওয়া যাবে কি না, সে বিষয়টি এখনও অনিশ্চিত।
চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী জানান, তার বিদ্যালয়ে শাখা আছে দুটি। এখানে ১১০ জনকে ভর্তি নিতে পারবেন। তবে আবেদন এসেছিল ২১৯টি। এখন তিনি ১০৯ জনকে ভর্তি নিতে পারছেন না। তিনি নিয়মের বাইরে যেতে পারছেন না। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছেন। কিন্তু নিয়মের বাইরে যাওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন। যদিও চরের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

চর আষাড়িয়াদহ বাজারে ব্যবসায়ী নেসার আলী বলেন,তার দোকানের পাশেই চর আষাড়িয়াদহ প্রাথমিক বিদ্যালয় ও চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় থেকেই পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না নেসারের মেয়ে শাকিলা খাতুন। ‘প্রাইমারি স্কুলের পাশেই হাইস্কুল। ভাবছুনু প্রাইমারি পাস করলিই মেয়েকে স্কুলে দিব। কিন্তু লটারিতে নাম উঠেনি।

দুশ্চিন্তার কথা জানালেন ভর্তির সুযোগ না পাওয়া সুরাইয়া খাতুনের বাবা চর আষাড়িয়াদহ মোড়ের কীটনাশক ব্যবসায়ী চাহারুল ইসলামও। তিনি বলেন, ‘খুব টেনশনে আছি। নদীর ওপারে লিয়ে গিয়ে তো মেয়েক ভর্তি করাইতে পাইরব না। ভর্তি না নিলে এভাবেই থাইকবে। পড়াশোনা তো আর হবে না।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘চর আষাড়িয়াদহে ভর্তি নিয়ে এ জটিলতার কথা আমি জেনেছি। স্কুলে ভর্তি করতে না পারলে অভিভাবক মেয়েদের বাল্য বিয়ে দিয়ে দেবেন এটা কোন সমাধান না। এখন স্কুল দুটির প্রধান শিক্ষককে শাখা বৃদ্ধির জন্য আবেদন করতে হবে।তিনি বলেন, ‘মন্ত্রণালয়ে শাখা বৃদ্ধির আবেদন করা হলে সেটির ব্যাপারে মতামত দেওয়ার জন্য আমাদের কাছেই আসবে। সেটি এলে আমরা দ্রততম সময়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে মতামত দিয়ে দেব। তাহলে আশা করা যায় এই শিক্ষাবর্ষেই নতুন শাখা খুলে ভর্তি নেওয়া যাবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031