IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটক

কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটক

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২১ জানুয়ারী) সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া কলেজ বাজার ঈদগাহপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মোস্তফা আলী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে বাবু হোসেনকে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত মোস্তফা আলী ওই এলাকার মৃত মেছের আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে সিঙ্গাড়া, পেঁয়াজি ও জিলাপি বিক্রি করতেন। এ ঘটনায় নিহতের ভাই মোমিন আলী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা আলীর দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ১৫ বছর আগে প্রথম স্ত্রী বজ্রপাতে মারা যান এবং দ্বিতীয় স্ত্রী দুই বছর আগে মারা যান। দুই স্ত্রীর মৃত্যুর পর জমি-জমার ভাগ-বণ্টন নিয়ে দ্বিতীয় স্ত্রীর ছেলে বাবু হোসেনের (৩০) সঙ্গে মোস্তফা আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ জানুয়ারী ) রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবু হোসেন তার বাবাকে হত্যার হুমকি দেয় বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের ধারণা, ঝগড়া-বিবাদের জেরে রাতের কোনো এক সময় বাবু হোসেন তার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এটি হত্যা না আত্মহত্যা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতের ভাই মোমিন আলী একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বাবু হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31