IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগ

নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী-২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদ প্রার্থী মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ১ নং ওয়ার্ডেন রায়পাড়া, কাশিয়াডাঙ্গা মোড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এ গণসংযোগ করেন। গণসংযোগকালে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ওই এলাকা।

কর্মসূচীর শুরুতেই বিএনপি প্রার্থী মিনু সেখানে নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়া করেন। এরপর তিনি গণসংযোগ কর্মসূচী শুরু করেন। ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে মিনু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে।” নির্বাচিত
হলে রাজশাহী-২ আসনের উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস দেন তিনি। অপেক্ষাকৃত অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করা হবে। কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষিত কেউ যাতে বেকার না থাকে সেই ব্যবস্থা করা হবে।

কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার, এড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সাবেক যুবদল নেতা মাইনুল হক হারু, কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুল হাসান হিমেল, রাজশাহী মহানগর কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলাইন, যুবদল নেতা সোহেল রানা দিপু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা টিংকু, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান। গণসংযোগ শেষে ১ নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থী মিনুকে বিজয়ী করার আহ্বান জানান।

সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।

এদিকে, বিকেল সাড়ে ৪টায় নগরীর ২ নং ওয়ার্ড কোর্ট স্টেশন থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মিনু। এ সময় মহানগর বিএনপির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগে মহিলা দলের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন। সন্ধ্যা পর্যন্ত ২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ চলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728