ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় শহীদ ওসমান হাদী স্মরণে দোয়া ও বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টায় তাহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ দোয়া ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ ওসমান হাদীর স্মরণে এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
তাহেরপুর পৌরসভা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং তাহেরপুর পৌর জামায়াতে ইসলামী আমির অধ্যাপক শহীদুজ্জামান মীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বাগমারা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা. আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, তাহেরপুর পৌরসভার সাবেক আমীর গোলাম মোস্তফা ডাবলু, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি বেলাল হোসেন, বাগমারা উপজেলা জামায়াতে ইসলামী শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ডা. আব্দুল রহিম এবং তাহেরপুর পৌর ছাত্রশিবিরের সভাপতি মারুফ ইসলাম।
এসময় ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


