IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> বিতর্কের মাঝেও ‘ধুরন্ধর’র দাপট, ১৩০ কোটিতে ওটিটি স্বত্ব বিক্রি

বিতর্কের মাঝেও ‘ধুরন্ধর’র দাপট, ১৩০ কোটিতে ওটিটি স্বত্ব বিক্রি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী বক্স অফিসে ১১০০ কোটির ব্যবসা করা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এবার মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে। গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দাপট দেখানো সিনেমাটি আজ (৩০ জানুয়ারি, শুক্রবার) থেকে স্ট্রিমিং শুরু করেছে নেটফ্লিক্সে। তবে বড়পর্দায় দর্শক যে সংস্করণ দেখেছেন, ওটিটিতে সেই একই ছবি দেখা যাচ্ছে না বলেই খবর।

জানা গেছে, নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ভার্সন থেকে একাধিক ‘আপত্তিকর’ সংলাপ বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রায় সাড়ে তিন ঘণ্টার সিনেমার দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়েছে ৯ মিনিট। এই কাটছাঁট নিয়ে এরই মধ্যেই দর্শকমহলের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সিনেমার আসল তীব্রতা ও আবহ অনেকটাই কমে গেছে সম্পাদিত সংস্করণে।

পরিচালক আদিত্য ধরের এ সিনেমাটি মুক্তির পর থেকেই বিতর্কে জড়ায় মূলত এর ‘পাকিস্তান বিরোধী’ প্রেক্ষাপট ঘিরে। সিনেমাটিতে পাকিস্তানের প্রাচীন শহর লিয়ারির গ্যাংস্টার চক্র এবং এক ভারতীয় গুপ্তচরের সেই গোষ্ঠীগুলোকে নিকেশ করার মিশন তুলে ধরা হয়েছে। ‘হামজা আলি’ চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনই গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে উঠেছে বিতর্ক।

এই কারণেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে প্রেক্ষাগৃহে মুক্তির ছাড়পত্র পায়নি ‘ধুরন্ধর’। বাহারাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছিল বলে জানা গেছে। ফলে বিদেশের বাজারে ভালো ব্যবসা করলেও শুধুমাত্র মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় প্রায় ৯০ কোটি রুপির সম্ভাব্য লোকসানের মুখে পড়তে হয় নির্মাতাদের।

তবে ওটিটি মুক্তির মাধ্যমে সেই বাজারে প্রবেশের পথ খুলেছে এবার। শোনা যাচ্ছে, মোটা অংকের বিনিময়ে ‘ধুরন্ধর’ ও এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’র স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। দুই সিনেমার জন্য মোট ১৩০ কোটি রুপি খরচ করেছে প্ল্যাটফর্মটি-এমনই দাবি ঘনিষ্ঠ মহলের।

সিনেমার ট্রেলার প্রকাশের সময় থেকেই পাকিস্তানে আপত্তির সুর শোনা গিয়েছিল। লিয়ারির গোষ্ঠীদ্বন্দ্বের দৃশ্য ও কিছু সংলাপ নিয়ে সমালোচনা হয়। এমনকি বালোচদের উপস্থাপন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন একাংশ।

অবশ্য এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতে ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘ফাইটার’র মতো সিনেমাও মধ্যপ্রাচ্যে একই ধরনের বাধার মুখে পড়েছিল। পরবর্তীতে অনেক ক্ষেত্রেই কাটছাঁট সংস্করণ মুক্তি পায়।

সেই পথেই এবার ‘ধুরন্ধর’। বড়পর্দায় বিতর্ক, বক্স অফিসে রেকর্ড-আর এখন সম্পাদিত ভার্সনে ওটিটিতে নতুন ইনিংস শুরু করল সিনেমাটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31