IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> অরিজিতের বাড়িতে আমির খান, কারণ কী

অরিজিতের বাড়িতে আমির খান, কারণ কী

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কিছুদিন আগেই প্লেব্যাক গান থেকে অরিজিৎ সিংয়ের সরে দাঁড়ানোর খবরে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। সেই ঘোষণার পেছনে বিভিন্ন কারণ ঘিরে শুরু হয় জল্পনা-বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া পর্যন্ত! যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি অরিজিৎ। এরই মধ্যে নতুন করে আলোচনায় এলেন তিনি, কারণ তার জিয়াগঞ্জের বাড়িতে দেখা গেল বলিউড অভিনেতা আমির খানকে।

রোববার রাতে কলকাতায় পৌঁছান আমির খান। বিমানবন্দরে ফটো সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেখান থেকে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে যান তিনি-যেখানে অরিজিৎ সিংয়ের বাড়ি। এই হঠাৎ সফর ঘিরেই শুরু হয়েছে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা।

কেন অরিজিতের সঙ্গে দেখা করতে গেলেন আমির? এ প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে দুই তারকার পেশাদারিত্ব ও কাজের প্রতি নিষ্ঠা বরাবরই আলোচিত। আমির যেমন বেছে বেছে ছবিতে কাজ করেন, তেমনি অরিজিৎও নিজের গানে নিখুঁত মান বজায় রাখার জন্য পরিচিত। জনপ্রিয়তার শিখরে থাকলেও প্রচারের আলো থেকে দূরে থাকতেই স্বচ্ছন্দ এই গায়ক।

অতীতেও আমির খানের ছবিতে অরিজিতের কণ্ঠ শোনা গেছে একাধিকবার। আবেগঘন গায়কী আর সংযমী উপস্থাপনা-এই দুইয়ের মেলবন্ধন দর্শক-শ্রোতাদের মন ছুঁয়েছে বারবার। ফলে তাদের এই পেশাগত সমঝোতা নতুন কিছু নয়।

শোনা যাচ্ছে, আমির খানের আসন্ন একটি সিনেমার জন্য অরিজিৎ সিংয়ের কণ্ঠে বিশেষ একটি গান ভাবা হয়েছিল। কিন্তু প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সেই সম্ভাবনায় প্রশ্ন তুলেছে। তাই অনেকের ধারণা, এই সিদ্ধান্ত নিয়েই হয়তো দুজনের মধ্যে আলোচনা হয়েছে জিয়াগঞ্জে।

এছাড়া সাম্প্রতিক সময়ে অরিজিৎ পরিচালনার দিকেও মন দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। সেই সংক্রান্ত কোনো প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলে অনুমান করছেন অনেকে। তবে এসবই এখন জল্পনার পর্যায়ে। অরিজিৎ বা আমির-কেউই এখনো এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

সব মিলিয়ে, দুই পারফেকশনিস্টের এই গোপন বৈঠক ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এখন অপেক্ষা, আসল কারণ জানার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31