IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক পিপিএম, সেনাবাহিনীর মেজর মুহিন উদ্দিন হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, “এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন ভবিষ্যতে একটি স্মরণীয় ও দৃষ্টান্তমূলক নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পায়, সে লক্ষ্যে সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে।”

তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সব প্রার্থীই নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সহযোগিতা করবেন।”

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৮১ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের জন্য ১৫৯টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার।

উল্লেখ্য, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৫৫ হাজার ৩১৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৮৬৫ জন।

এই আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. কেরামত আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আফজাল হোসেন (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তজোটের প্রার্থী মো. আব্দুল হালিম (ছড়ি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম (হাতপাখা)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31