ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আর মাত্র ৫ দিন পর আড়ানী পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শহীদ এর পক্ষে এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আড়ানী সরকারী মনোমহনী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ মিছিল যাত্রা শুরু করে।
বিকেলে সাড়ে তিনটায় মিছিল পুর্ব সমাবেশে শহীদুজ্জামান শহীদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, এলাকায় উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। তিনি মেয়র নির্বাচিত হলে আড়ানী পৌর সভাকে একটি মডেল পৌর সভা বানানো সহ এলাকার নানা উন্নয়ন করার প্রত্যায় ব্যাক্ত করেন।
শাহীদ বলেন, নৌকা মার্কা বিশ্বশান্তির দুত জননেত্রী শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, নৌকা মার্কা-স্বাধীনতার মার্কা। তিনি শেখ হাসিনার এক যুগের সাফল্য এবং পরপর ৩ বার রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) থেকে নির্বাচিত সাংসদ শাহরিয়ার আলমের উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে ভোটারদের কাছে নৌকা প্রতীকের জন্য ভোট পার্থনা করেন। এতে ইতি বাচক সাড়া দিয়ে নৌকার পক্ষে ¯েøাগান দেন নেতা-কর্মীরা।
সমাবেশ শেষে প্রায় দেড় শতাধিক ভ্যান এবং অটো টমটম-সহ একটি নির্বাচনী প্রচার মিছিল পৌর সভার বিভিন্ন পাড়া-মহল্লা এবং ওয়ার্ড প্রদক্ষিন করে যথা স্থানে এসে মিলিত হয়। এ মিছেলে যোগ দিয়ে ছিলেন পৌর যুবলীগ, ছাত্রলীগ এবং আ’লীগের সহযোগী অন্যান্য সংগঠন।


