IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ফুলবাড়ী সীমান্তে বিদেশি ওয়ান শুটার গান ও মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে বিদেশি ওয়ান শুটার গান ও মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে বিদেশি ওয়ান শুটার গান ও মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে বিদেশি ওয়ান শুটার গান ও মাদক উদ্ধা ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : প্রতিনিধি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিশেষ অভিযানে দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে কর্ণেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরি প্রেক্ষিতে আজ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে মোশরফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোতোলী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এছাড়াও অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31