ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : বাংলাদেশ জামায়াত ইসলামীর আব্দুল গফুর’র সমর্থনে মিরপুরে মিছিল করেছে দলটির পৌরসভা মহিলা বিভাগ। কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভার মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী মিছিলটির আয়োজন করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারী ) বিকেলে মিরপুরের দারুস সালাম থেকে এই মিছিল শুরু হয়ে মিরপুর বাজার প্রদক্ষণ করে দারুস সালামে এসে শেষ হয়।
এ সময় তারা দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। ‘মা-বোনদের বলে যাই, দাঁড়িপাল্লায় ভোট চাই’; ‘মায়ের কোলে শিশুর ডাক, দাঁড়িপাল্লা জিতে যাক’; ‘আপস না সংগ্রাম’; ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ আক্তার মামুন বলেন, মিছিলে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মিরপুর উপজেলা ও পৌরসভার নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচনকে ঘিরে কোনো ধরনের শঙ্কা কাজ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো ধরনের আশঙ্কা আমরা করছি না। আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে মুখিয়ে আছেন। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারী শান্তিপূর্ণভাবে সুন্দর একটি ভোট অনুষ্ঠিত হবে।


