IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা

নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর বেসরকারি ফলাফলে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন। মাত্র ১টি আসনে বিজয় লাভ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁদের বিজয়ী বলে ঘোষণা করেন।

ঘোষণায় জেলা প্রশাসক বলেন, ৪৬ নওগাঁ-১ আসনে মোট কেন্দ্র ১৬৬টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ১,৪৯,২০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহাবুবুল ইসলাম পেয়েছেন ১,২৬,০৯৩ ভোট।

৪৭ নওগাঁ-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৪ টি। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী এনামুল হক ১,৪১,৫২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত শামসুজ্জোহা খান পেয়েছেন ১,৩৪,৫৩৩ ভোট।

৪৮ নওগাঁ-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৪২টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল ১,৬২,৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১,১৩,২৬৩ ভোট।

৪৯ নওগাঁ-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১১৭ টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী ইকরামুল বারী টিপু ১,৩৩,৮০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুর রাকিব পেয়েছেন ৯৬,৮১৪ ভোট।

৫০ নওগাঁ-৫ আসনে মোট ভোট কেন্দ্র ১১৮ টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ১,২৮,৩৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর আ স ম সায়েম পেয়েছেন ১,০৩,২০৯ ভোট।

৫১ নওগাঁ-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১১৫ টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম ১,০৮,০৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫,৮৮৬ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার সব আসনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31