IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. বারীকে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সংবর্ধনা

বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. বারীকে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে সংবর্ধনা দিয়েছে আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে আউসপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারী সরদার বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ার ফলেই তিনি আজ এই দায়িত্ব পেয়েছেন। তিনি বাগমারার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইব্রাহিম আলী। এছাড়াও বক্তব্য দেন মাওলানা মুর্তজা হুসাইন, আউচপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আইনুল হক ও ডাঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন আমীর মাওলানা আল আমীন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম।

ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31