ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে মুন্ডমালা পৌর নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে তানোর উপজেলা পরিষদ হলরুম মুণ্ডমালা পৌর নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও মুন্ডমালা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো প্রার্থীদের নাম ও বরাদ্দকৃত প্রতিক ঘোষনা করেন।
এসময উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মুন্ডমালা পৌ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সুস্মিতা রায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান প্রমুখ
এসময় উপস্থিত ছিলেন, মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান, বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী ফিরোজ কবিরসহ সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর প্রার্থীসহ স্থানীয় সাংবাদিকরা।


