IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহবিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা রণবীর‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালসেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষারমান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ এস্কেভেটর অকেজোমান্দায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউএনও’রনাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরনের উদ্বোধনরাণীনগরে নয়া ওসির যোগদানচাঁপাইনবাবগঞ্জে ছেলের শোকে মায়ের মৃত্যু, মা ও ছেলেকে পাশাপাশি দাফনগোমস্তাপুরে হাম রুবেলার টিকা দেয়া হবে ৩৫ হাজার ৩২০ জন শিশুকেবাগমারায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিতখালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমানশিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক
Home >> রাজনীতি >> টপ নিউজ >> জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই : চাঁদ

জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই : চাঁদ

বাঘায় বিএনপির ইফতার মাহফিলে আবু সাইদ চাঁদ

বাঘায় বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৬ (চারঘাট বাঘা) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় দশ হাজার মানুষের আয়োজন রেখে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাঘা উপজেলা- বাঘা পৌর ও আড়ানী পৌর বিএনপির যৌথ আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট বাঘা) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। ইফতারের ২০ মিনিট আগে জনতার কাতারেই বসে পড়েন আবু সাইদ চাঁদ।

বক্তব্য কালে তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ঋণ পরিশোধের জন্য আমার জীবন উৎসর্গ করবো।

নির্বাচনের আগেও বলেছি এখনো বলছি আমার কোন লোভ লালসা নেই। আমি জনগনের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। তবে কোন অপরাধীদের আমার কাছে ঠাঁই হবে না।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, ওসি সেরাজুল হক, সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানি পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম।

আরও উপস্থিত ছিলেন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল, মালোয়েশিয়া বিএনপি নেতা আরিফুল ইসলাম বিলাত, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পাকুড়িয়া ইউিনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের মোল্লা, জেলা যুবদলের সদস্য আল আমিন জমাদার, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম, সেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকারসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031