IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,

বাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,

ধূমকেতু প্রতিবেদক,আব্দুল হামিদ মিঞা,বাঘা : বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশি। তাই আড়াই হাজার টাকা বাজেটের সাথে সমন্বয় রেখে উপজেলা সদরে সাত্তার প্লাজার ‘জমজম বস্ত্র বিতান থেকে দুই মেয়ের জন্য ১৫০০ টাকা দামের জরজেট পার্টি ড্রেস, ছেলের বউ এর জন্য ৮৫০ টাকা দিয়ে থ্রিপিচ কেনেন এমরান আলী। বাজেট ঘাড়তির কারণে নিজের ও স্ত্রীর জন্য কেনাকাটা করা হয়নি তার। এমরান জানান, দিন মজুরের কাজ করে সংসার চালিয়ে বাড়তি কেনা কাটা করা অনেকটাই কষ্টের। তার মতো নিম্ন আয়ের মানুষ রায়হান আলী। লেডিস কর্নার এন্ড ফ্যাশন গ্যালারী থেকে ৫০০শ ও ২৫০শ টাকা দিয়ে ৫ বছর ও আড়াই বছর বয়সের ছেলে-মেয়ের জন্য পোষাক কিনে বাড়ি ফিরেন। কথা হলে তারা জানান, গত বছরের তুলনায় এবার বেশি দামে পোষাক কিনেছেন।

ব্যবসায়ীদের ভাষ্য, সব ধরনের পোষাকের দাম এবার বাড়েনি। বিগত বছরগুলোয় রমজানের শুরু থেকে ঈদের কেনাকাটা চললেও এবার রমজান শুরুর পর থেকে বেচা বিক্রি হচ্ছিল না। উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে,পুরুষের তুলনায় নারি ক্রেতার সংখ্যা বেশি।

খন্দকার শপিং কমপ্লেক্সের ‘মা ফ্যাসন’ এর স্বত্তাধিকারি আলমগীর হোসেন ও সাত্তার প্লাজার ডায়মন্ড কালেকশনের স্বত্তাধিকারি সুজিত কুমার সরকারসহ অভিজাত বস্ত্র বিতানের মালিকরা জানান, ঈদে ক্রেতাদের চাহিদা মেটাতে শিশু থেকে সব বয়সী মানুষের বিভিন্ন ডিজাইনের পোষাক তুলেছেন তারা। খদ্দের সামাল দিতে বাড়িয়েছেন কর্মচারির সংখ্যাও।

১৭ রমজানের পর থেকে বেচা কেনা বেড়েছে। এর মধ্যে বাচ্চাদের যুবক যুবতীদের পোষাক বেশি বিক্রি হচ্ছে। শেষের দিকে আরো বাড়তে পারে বলে আশা তাদের।
শুক্রবার(১৩-০৩-২০২৬) উপজেলার বাঘা পৌর সদরের পোশাক বাজার ও ফ্যাশন হাউজগুলো ঘুরে দেখা গেছে, ইন্ডিয়ান, চাইনা পোষাকের পাশাপাশি পাকিস্থানী পোষাকের চাহিদা বেশি। ৩ (তিন) হাজার থেকে ৪(চার) হাজার টাকা দামের তানা পানা শাড়ী বিক্রি হ্েচ্ছ ২০০শ’টাকা বেশি দামে। বেশি বিক্রি হচ্ছে ২(দুই) হাজার থেকে আড়াই হাজার টাকা দামের ডিজিটাল প্রিন্ট শাড়ী, পাকিস্থানী থ্রিপিচ-কর্টন,কোর পিন, ওড়না,হিজাব,কোয়ালিটি ভেদে বাচ্চাদের পায়জামা,জামা ওড়না, গাবারা, সাবারা, পার্টি ড্রেস (জরজেট) সুতির ফ্লগ, গ্রাউন, ছেলেদের টি শার্ট, কারকো প্যান্ট,জামাই প্যান্ট, জিন্স প্যান্ট,ইন্ডিয়ান মেগনেট ফুল হাতা শার্ট ।

মধ্যবিত্ত পরিবারের লোকজন ৫০০ থেকে ১২০০শ টাকা দামের গ্রাউন,সুতির ফ্লগ,৮০০ থেকে ২০০০ টাকা দামের পার্টি ড্রেস, দেড় হাজার থেকে ৩০০০ টাকা দামের জামা,পায়জামা,ওড়না বেশি কিনছেন।

দেড় হাজার থেকে ৩(তিন) হাজার টাকা দামের শীল কাতান, দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা দামের কান্তি বরন,৪(চার) হাজার থেকে ৬(ছয়) হাজার টাকা দামের পাখী শাড়ির ক্রেতা কম।

উপজেলার নুর প্লাজার রুপায়ন বস্ত্রালয় এন্ড গার্মেন্টস’র স্বত্তাধিকারি কামরুল হাসান, প্রজাপতি ফ্যশান এর স্বত্তাধিকারি সুবদেব সরকার সহ কয়েকজন ব্যবসায়ী জানান, শিশু থেকে সব সব বয়সের ক্রেতাদের চাহিদা মেটাতে দেশী কাপড়ের পাশাপাশি ইন্ডিয়ান,পাকিস্থান,চায়নাসহ শতাধিক ব্যান্ডের বিভিন্ন দামের বাহারি নামের পোষাক তুলেছেন। বড়দের ১৫০০ থেকে ৪৫০০ দামের চায়না গেঞ্জি-টিশার্ট, ৮০০ থেকে ১০০০ টাকা দামের ফুলহাতা রিচ কালেকশন শার্ট,২০০০ থেকে-৩৫০০ টাকার ফুলহাতা শার্ট,১৫০০ থেকে ৩৫০০ টাকা দামের সুলতানি পাঞ্জাবি, ৯০০ থেকে ১২০০ টাকা দামের কাবলি সেট, শেখশাদি পাঞ্জাবি ছাড়াও ৫০০ টাকা থেকে ৬ (ছয়) হাজার টাকা দামের গাবারা,সাবারা,২৫০০ থেকে ১০ হাজার টাকা দামের কাতান শাড়ি,৩৫০০শ থেকে ১২ হাজার টাকার লেহাংগা থ্রিপিচ,৩০০০ হাজার থেকে ১৮ হাজার টাকা দামের টিসু কাতান,৩৫০০ টাকার চন্দ্রি গ্রাউন, ছোটদের ১০০০ হাজার থেকে ১৬০০ টাকা দামের রানি ফ্লগ, ৩০০ থেকে ৮০০ টাকা দামের সুতি ফ্লগ,৭০০ থেকে ২০০০ টাকা দামের লেহেংগা রয়েছে।

বাঘ পৌর সদরে মাজেদা প্লাজার রুপম ফাশান এন্ড গার্মেন্টস,লেডিস কর্নার এন্ড ফ্যাশন গ্যালারীর স্বত্তাধিকারি আজমুল কামাল, গ্যালারী এন্ড বেবী ক্লাব-আসলাম হোসেন জানান,প্রতিযোগিতার যুগে কোন খদ্দের ফেরত না যায়,সেজন্য সব ধরনের পোষাক সহ কর্মচারির সংখ্যাও বাড়িয়েছেন। খরচের হিসেবে বেচা কেনা ভালো না হলে টিকে থাকা মুশকিল হবে।

পোষাক ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিন আলম বলেন, কর্মহীন মানুষগুলোকে আগে ডাল-ভাতের জন্য যুদ্ধ করতে হয়। পরিস্থিতি বিবেচনায় এসব মানুষ কিভাবে কেনাকাটা করবে,তা নিয়েও দুঃচিন্তা থাকে। তার পরেও এবার কৃষকের আলু-পেঁয়াজের দাম পড়ে গেছে।

কসমেটিক্স ব্যবসায়ী রায়হান ও ফ্যাশন সুজ এর আবুল হোসেন জানান, পোষাকের সাথে মানানসই জুতা-সেন্ডেল ও কসমেটিক্স কেনার বিষয়টি মাথায় রেখে ক্রেতাদের ভিড় থাকে। দাম না বাড়লেও এবার বেচা কেনা ভালো হচ্ছে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31