IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মারা গেল আটক বাঘটি, থাবায় আহত ৪

মারা গেল আটক বাঘটি, থাবায় আহত ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় লোকালয়ে আটক হওয়া মেছো বাঘ পুলিশের গাড়িতে মারা গেছে। তবে এর আগে ওই বাঘের থাবায় স্থানীয় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার বিকালে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

বাঘের থাবায় আহতরা হলেন, উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রামের মৃত মেছের আলীর ছেলে আইয়ুব আলী (৪৫), মৃত ফালুমিয়ার ছেলে আব্দুর রহিম (৪২), কদম আলীর ছেলে আবদুল মালেক (৩০) ও বাবর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৭)।

আহতদের স্থানীয় নিহাত ফার্মেসিতে টিকাসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওই ফার্মেসির স্বত্বাধিকারী ও পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম জানান।

সিংগাইর উপজেলা ফরেস্টার ইউসুফ আলী বলেন, বলধারা ইউনিয়নের জৈল্লা গ্রামের সাবেক মেম্বার মৃত জয়নালের ছেলে আব্দুস সালামের একটি পরিত্যক্ত ঘরে বাঘ ঢুকেছে এমন খবর পেয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়।

এর পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় জাল দিয়ে ২৫-২৬ কেজি ওজনের ওই মেছো বাঘটি আটক করা হয়।

পরে আটক বাঘটি পুলিশের গাড়িতে থানায় নেওয়ার পথে মারা যায়।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও ফরেস্ট কর্মকর্তা ইউসুফ আলী জানান।

তিনি আরও বলেন, মৃত বাঘটি ময়নাতদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31