IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> তারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

তারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জে আলোচিত ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাদের আটক করা হয় । আটকের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, রাফিউর রহমান লাবলু ওরফে লাবু (৩২), পিতা মনোয়ার হোসেন (মকবুল), গ্রাম ঘনিরামপুর ঝাকুয়া পাড়া, তারাগঞ্জ, রংপুর এবং মাজেদুল ইসলাম (৩২), পিতা মোবারক হোসেন, গ্রাম কুর্শা (জদ্দিপাড়া), তারাগঞ্জ, রংপুর।

থানা সূত্রে জানা যায়, হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৫ মার্চ ২০২৬ ভোর ৪টা ৩০ মিনিটে বগুড়া জেলার গোকুল এলাকা থেকে রাফিউর রহমান লাবলু ওরফে লাবুকে গ্রেফতার করা হয়। এর আগে ১৪ মার্চ ২০২৬ বিকেল ৩টা ১৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার কুর্শা (জদ্দিপাড়া) গ্রামে নিজ বাড়ি থেকে মাজেদুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রবিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য দিকেও তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার বাসিন্দা ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31