ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়া তিনতলা ভবন নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (১৬মার্চ) বিকালে তিনি এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু ও খানকার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এই কাজের জন্য ৫৫০ বস্তা সিমেন্ট দেন।




