IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> স্বাস্থ্য >> লিড নিউজ >> আজ থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় হামের টিকা দেওয়া শুরু

আজ থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় হামের টিকা দেওয়া শুরু

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সন্তান; স্বজনদের সময় কাটছে দুশ্চিন্তায়। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ডিএনসিসি কভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে তোলা। ছবি-সমকাল

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আজ রোববার থেকে জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। প্রথম ধাপে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশু এই টিকা নিতে পারবে। আগে যারা টিকা পেয়েছে, তারাও এ কার্যক্রমের আওতায় থাকবে।

গতকাল শনিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, দেশে সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে এ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২১ মে’র মধ্যে কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্কুল, মাদ্রাসা, শ্রমঘন এলাকা এবং ঝুঁকিপূর্ণ বসতিতেও অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হতে পারে। আজ সকাল ৯টায় দেশের বিভিন্ন স্থানে একযোগে এ কর্মসূচি চালু হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। তবে সুস্থ শিশুর ক্ষেত্রে শুধু টিকা প্রয়োগ করা হবে। অসুস্থ শিশুকে সুস্থ হওয়ার পর টিকা নিতে বলা হয়েছে। কর্মসূচির আওতায় ১৩ লাখ ২৩ হাজার ৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।

প্রথম ধাপে অন্তর্ভুক্ত ৩০ উপজেলার মধ্যে রয়েছে– বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুর সদর ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর ও লৌহজং, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

সর্বশেষ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৮৭ শিশু ভর্তি হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়। এর মধ্যে দুজনের হাম নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া ৬০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ছয় হাজার ৪৭৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮২৬ শিশুর মধ্যে, যার মধ্যে ১৬ জনের মৃত্যু হয়।

রাজধানীর বাইরের চিত্র

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮ জনে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ২৫ শিশু ভর্তি হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

গোপালগঞ্জে নতুন করে ২৭ শিশু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31