IMG-LOGO

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়মান্দায় সাময়িক বরখাস্ত অধ্যক্ষকে পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধনরাজশাহী জেলা পরিষদের প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছাবাগমারায় টাকা চুরির চেষ্টা সময় হাতেনাতে আটক, মামলা শেষে চোরকে আদালতে প্রেরণমানবাধিকার অধ্যাদেশ বাতিল করে সংসদে নতুন বিল পাসআবু সাঈদ হত্যা মামলার রায়, সাবেক ২ পুলিশের মৃত্যুদণ্ড,৩ জনের যাবজ্জীবনপোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা‘ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি নিহত’ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটকসাইবার ক্রাইম ও ব্ল্যাকমেইল নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করলেন পুলিশ সুপারদিরাইয়ে দুই গ্রামে সংঘর্ষ, নিহত ২, আহত ৪০পাকিস্তান যেভাবে যুদ্ধ থামালোতানোরে ডাক্তারের বিপরীতে কর্মচারী দিয়ে ছাগলের বাচ্চার অপারেশন, মৃত্যুফুলবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভারাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সাময়িক বরখাস্ত অধ্যক্ষকে পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

মান্দায় সাময়িক বরখাস্ত অধ্যক্ষকে পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার চকউলি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ নজরুল ইসলামকে পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আজিমুদ্দীন সরদার, দাতা সদস্য রুস্তম আলী, স্থানীয় বাসিন্দা আবুল হোসেন, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান চাঁদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, খাইরুল আলম ও আব্দুস সাত্তার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ নজরুল ইসলাম নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের পুকুর লিজ ও বাগানের গাছ বিক্রিসহ বিভিন্ন খাত থেকে অন্তত কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব অনিয়ম ও দুর্নীতি এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

তাঁরা আরও বলেন, এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হলেও তা শেষ হওয়ার আগেই তাঁকে পুনর্বহালের জন্য অধিদপ্তর থেকে পত্র দেওয়া হয়েছে, যা প্রশ্নের জন্ম দিয়েছে।
দাতা সদস্য রুস্তম আলী বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটিতে কোনো নির্বাচিত গভর্নিং বডি নেই এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ দেওয়া হলেও সেগুলোর তদন্ত হয়নি, বরং পুনর্বহালের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান চাঁদ বলেন, বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে অধ্যক্ষ নজরুল ইসলাম উচ্চ আদালতে রিট করেছেন। সেই রিটের নিষ্পত্তি কিংবা তদন্ত শেষ না হওয়া সত্ত্বেও পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। কিছু ব্যক্তি তাঁকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার ভিত্তিতেই পুনর্বহালের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত কোনো ভূমিকা নেই।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031