IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> সেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার

সেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সেই ৩৯ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে। এবারের এসএসসি পরীক্ষা নিয়েও দুশ্চিন্তামুক্ত হয়েছে ওই পরীক্ষার্থীরা।

বৃহসপতিবার(১৬-০৪-২০২৬)বিকেলে মৃঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান।

জানা যায়,এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও একজন ছাড়া বাকি ৩৯ জনই পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল। তাদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ— কোনোটিই সম্পন্ন না হওযায় এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিল। এনিয়ে গত বুধবার সমকালের অনলাইন পোর্টালে “ফরম পূরণ হয়নি ৩৯ শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা” শিরোনামে খবর প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদে কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪০ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু তাদের মধ্যে মাত্র একজনের ফরম পূরণ হয়েছে। বাকি ৩৯ জনের ফরম পূরণ করা হয়নি। এ ছাড়া এই ৩৯ জনের মধ্যে ৩৪ শিক্ষার্থীর নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়নি বলে জানা যায়।

ভুক্তভোগী পরীক্ষার্থী আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, সোনিয়া, খাদিজা ও ইতি খাতুন জানিয়েছিল, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও তারা চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে ছিল। ফরম পূরন সম্পন্ন হওয়ায় এখন তারা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন বলে জানান| এর আগে নিয়মমাফিক টাকা জমা দিয়েও তাদের ফরম পূরণ করা হয়েছিলনা।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান জানান, স্কুল পরিদর্শক ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার তাদের ‘রেজিস্ট্রেশন ও ফরম পূরণ হয়ে গেছে। অফিস সহকারীর ওপর দায় চাপিয়ে তিনি বলেন, এসব কাজের দায়িত্ব অফিস সহকারীকে দেওয়া ছিল| কীভাবে শিক্ষার্থীরা ফরম পূরণ থেকে বাদ পড়ল, তা তিনি বুঝতে পারেননি ।

এ বিষয়ে কেশবপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন,শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টদের মাধ্যমে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের বিষয়টি নিশ্চিত হয়েছেন। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031