IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিতনিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারসন্তানকে নিয়ে সালমার ফেসবুকে আবেগঘন বার্তাজাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্যসরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবাগমারায় মানবপাচার ও অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, লিবিয়া থেকে ২ ভিকটিম উদ্ধার‘বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে আমার সংশ্লিষ্টতা নেই’ইপিআই টিকা বিতরণে চরম সংকটপোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনবর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকেররুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিতকাটাখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী বৃদ্ধাকে মারধরের অভিযোগ‘নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯‘জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার জোনাকী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আনিসুর রহমান (৩৬)। তিনি উপজেলার জোনাকী গ্রামের দবির উদ্দিনের ছেলে। আনিসুর চারমাস ধরে সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুরের নামে ২০২৩ সালে আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা হয়। সেই মামলায় ২০২৫ সালে তাঁর সাজা হয়। সাজা হওয়ার পর থেকেই আনিসুর পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাহবুবুর রহমানের নির্দেশনায় সহাকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার) বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ