IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ আটক-৩রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিতগোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যুউপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণহংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচারএসএসসি সমমান পরীক্ষায় নওগাঁয় আজ অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশদাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশরাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনিপ্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ একনেক সভায় প্রধানমন্ত্রীবাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিতনিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ডের শ্রীরামপুর মোড় বাঁধের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় ওয়ার্ডবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, বিশেষ করে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নানাবিধ নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়। রািসক প্রশাসক মহোদয় নাগরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার যে কথা বলে, সেটা বাস্তবায়ন করে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। এই ফ্যামিলি কার্ড যাতে আগামীতে রাজশাহীতেও আসে, সে বিষয়ে আমি সংশ্লিষ্টদের সাথে ইতোমধ্যে কথা বলেছি।

তিনি আরো বলেন, ৭নং ওয়ার্ডের নাগরিকদের যে সকল চাহিদা আছে, সমস্যা আছে, আমি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের চেষ্টা করবো। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি সব সময় আপনাদের কল্যানে কাজ করে যাব।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী মার্জিয়া খাতুন পপি।

সভায় মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে মোঃ মঈদুর রহমান মঈদ, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক দিনা খাতুন, রাজপাড়া থানার বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ওজিফা ইয়াসমিন, রাজপাড়া থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, মহানগর যুবদলের সদস্য নাজমুস সাকিব নাঈম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ