IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> খেলা >> টপ নিউজ >> সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে আজ আবারও ক্রিকেটের উত্তেজনা ছড়াচ্ছে, যেখানে সিরিজ জয়ের এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ, আর আজকের ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামে চলছে ভারী বৃষ্টি ও বজ্রপাত। আকাশ পুরোপুরি ঢেকে গেছে কালো মেঘে, সূর্যের দেখা না মেলায় দিনজুড়ে নেমে এসেছে অন্ধকার পরিবেশ।

এই প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে আগেই অনুশীলন বাতিল করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে দুই দলই টিম হোটেলে সময় কাটিয়েছে বিশ্রামে। কেউ জিম সেশন, কেউ আবার সুইমিং করে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করেছেন। জলাবদ্ধতা ও নগরীর স্থবির পরিস্থিতির কারণে খেলোয়াড়দের বাইরে যাওয়ার সুযোগও ছিল সীমিত।

বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা লিটন দাসের দল চাইবে কোনো ঝুঁকি না নিয়ে জয় নিশ্চিত করতে। ধারণা করা হচ্ছে, আগের ম্যাচে যে একাদশ খেলেছিল, সেটিই আজও মাঠে নামতে পারে। তবে পেস আক্রমণে এক জায়গায় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে স্পিন বিভাগ নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে শেখ মেহেদীর মতো স্পিনাররা মিডল ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখার ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাসের পাশাপাশি বাস্তবতাও স্পষ্ট। টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে, সেখানে নিউজিল্যান্ড ২৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার, যেখানে বাংলাদেশের জয় ৫টি, নিউজিল্যান্ডের ১৫টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

তবে এই পরিসংখ্যানের বাইরে একটি বড় বাস্তবতা হলো, এবারের সফরে নিউজিল্যান্ড এসেছে তুলনামূলকভাবে অনভিজ্ঞ একটি দল নিয়ে। ফলে কাগজে-কলমে শক্তিশালী হলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে হোম কন্ডিশন এবং স্পিন সহায়ক উইকেটে স্বাগতিকরা নিজেদের সুবিধা কাজে লাগাতে চাইবে।

সব মিলিয়ে আজকের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে সিরিজ জয়ের সুযোগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, অন্যদিকে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মরিয়া নিউজিল্যান্ড। আর চূড়ান্ত প্রশ্নটি এখন একটাই, আবহাওয়ার বাধা পেরিয়ে মাঠে গড়াবে কি এই গুরুত্বপূর্ণ লড়াই?

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31