IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে প্রায় আড়াই লাখ টাকার ৮০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারযমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ঢাকায় কর্মস্থলসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’সাবমেরিনের ঘণ্টা ট্রাম্পকে দিলেন ব্রিটেনের রাজাদেশজুড়ে বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬কুষ্টিয়ায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যুভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়ের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১টি ট্রাক, ১টি পালসার মোটরসাইকেল, একটি ভ্যান, ৩টি শাবল, ২টি ধারালো হাসুয়া, ১টি হ্যাসকোব্লেড, ১টি সুতার তৈরি বেল্ট, ২টি বড় টর্চলাইট এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার সান্তাহার-নাটোর আঞ্চলিক সড়কের সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার সদর উপজেলার আবাদপুর গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), আক্কেলপুর উপজেলার মোহাম্মদপুর প্যারাহাটি গ্রামের জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর রহমানের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), মৃত খোরশেদ মন্ডলের ছেলে মো: হাসান (৩০), বগুড়ার গাবতলি উপজেলার লাংলু দক্ষিণপাড়া গ্রামের আনারুল হকের ছেলে মো: রনি এবং একই গ্রামের মন্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে পুলিশের একটি টহলদল সান্তাহার ঢাকা মোড় এলাকায় ডিউটি করে। ওই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ১০-১২ জন সাহাপুর এলাকায় গরুর ট্রাকসহ অন্যান্য মালবাহী যানবাহন ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি সদর থানা ওসিকে জানায়। পরে থানা থেকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাদেরকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অন্ত্রসহ গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা বগুড়া, জয়পুরহাটসহ এই অঞ্চলে ডাকাতির সাথে জড়িত। এছাড়া তারা মাটির গভীরে বিটিসিএলের ইন্টারনেটের তার চুরির কাজে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলই নতুনভাবে ডাকাতির সাথে জড়িত বলে স্বীকার করেছে। জেলা পুলিশ সড়কে ডাকাতি রোধ এবং জানমালের নিরাপত্তা দিতে সবসময়ের জন্য তৎপর রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) প্রদীপ ব্যানার্জিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news