IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা

পোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় মোবাইল কোর্ট পরিচালনা করে তেল কম দেওয়ার অভিযোগে নাহার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার সরাইগাছি মোড়ে মেসার্স নাহার ফিলিং স্টেশনে লিটারে আড়াই টাকার ডিজেল তেল কম দিচ্ছে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তথ্য যাচাই-বাছাই করে এর সত্যতা পান। যা ভোক্তা প্রতারনার শামিল।

এ অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ফিলিং স্টেশনটিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি এর যন্ত্রাংশ মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। এ বিষয়ে ইউএনও রাকিবুল ইসলাম জানান, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ কম ও মজুত যে করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930