IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গুচ্ছগ্রামের পাশের খালে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যুনিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতমান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানামহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো ফসলক্ষতিপূরণ ও ভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধনআইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণবাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভারাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ“প্রতিবন্ধী জনগোষ্ঠীর ‘মুষ্টিবদ্ধ হাতকে’ দেশের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে : এমপি মিলনসম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার‘জুলাই সনদের সব কিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫রাজশাহী মহানগর ছাত্রদলের নতুনকমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রীআদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে।

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এবং বিশ্ব ব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কংগ্রেসের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, পিপিএম প্রমুখ।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান কৃষিকে বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই।

এর আগে উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের সহযোগিতায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান কৃষি প্রণোদনা হিসেবে পেঁয়াজ সংরক্ষণ মেশিন বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930