IMG-LOGO

শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১২ বছরের শিশু ৩ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতকবাগমারায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারবাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজতানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলপবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভাবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত-১, আহত-৩

সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত-১, আহত-৩

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ জন ছাগল ব্যবসায়ী সিংড়া ছাগলহাটি থেকে ছাগল কিনে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী নিহত হন। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে। এসময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ। আহত আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে যায় চালক।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত ও ৩ জন আহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930