IMG-LOGO

বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলনপ্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১দুর্নীতি বন্ধে দলিল রেজিস্ট্রির মূল্য তালিকা টাঙানোর নির্দেশ এমপি আব্দুল বারীরআত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতাররাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ডপ্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণবাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আশেক আলীর দাফন সম্পন্নফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা

পুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহী পুঠিয়া উপজেলার গ্রাম ঝলমলিয়া এলাকায় রাতের আঁধারে একই মালিকের ২টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা।

৭ মে রাতে নাটোর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া ,রায়পাড়া গ্রামের শাখাওয়াত প্রামানিকের রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত ২ টি পুকুরে এই ঘটনাটি ঘটে।

শাখাওয়াত প্রামানিক দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামে ২টি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে ২টি পুকুরে দুর্বৃত্তকারীরা বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলে।
সাখাওয়াত প্রামানিক বলেন,আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণসহতা নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেছি আমার এই ক্ষতি করায় আমি অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়লাম। আমার যে ক্ষতি হয়েছে এখান থেকে উদ্ধার হওয়ার মতো এই মুহূর্তে আমার কোন অবস্থা নেই। একটা সুস্থ তদন্তের মাধ্যমে আইনের কাছে বিচার চাচ্ছি এবং অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তির চাচ্ছি। সেই সাথে মত ভুক্তভোগী আর যেন কেউ না হয়।

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বোত্তরা,এই পুকুর চাষী তার এই ক্ষতিতে শেষ হয়ে গেছে। আমরা চাই সঠিক তদন্ত করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন,এখন পর্যন্ত পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930