IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> খেলা >> টপ নিউজ >> তিন সেরা পেসার ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

তিন সেরা পেসার ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সফরে তিন সেরা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞদের অনুপস্থিতিতে অজি দলে সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ তুর্কি। তরুণ ব্যাটিং তারকা অলিভার পিকে এবং উদীয়মান অলরাউন্ডার লিয়াম স্কট প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। আগামী ১৭ জুন থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা করে নিয়েছেন জোয়েল ডেভিসও। তবে এই সিরিজে নেই গ্লেন ম্যাক্সওয়েল।

মূলত যুক্তরাষ্ট্রে আয়োজিত মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলবে বিধায় এই সফরে নেই গ্লেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন স্টিভ স্মিথও। এছাড়া মার্কাস স্টয়নিস ও ম্যাথু শর্টকেও নতুন চেহারার এই টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।

কামিন্স-স্টার্কদের অনুপস্থিতিতে পেস আক্রমণে ফিরছেন স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক। বিশেষ করে চোট কাটিয়ে ২০১৯ সালের পর আবারও জাতীয় দলে ফিরলেন দীর্ঘদেহী পেসার স্ট্যানলেক।

নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি জানান, আইপিএল মৌসুম শেষে খেলোয়াড়দের ফিটনেস বজায় রাখা এবং আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে লাল বলের (টেস্ট) সিরিজের প্রস্তুতি হিসেবেই এই পেস ত্রয়ীকে বিশ্রামে রাখা হয়েছে।

৯ জুন মিরপুরে প্রথম ওয়ানডের মাধ্যমে শুরু হবে এই সিরিজ। ১১ ও ১৪ জুন মিরপুরেই হবে বাকি দুটি ওয়ানডে। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস ল্যাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31