IMG-LOGO

সোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাম উপসর্গে নিয়ে ৬ শিশুর মৃত্যুনন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনরাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিতহাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটিকর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানেরচাঁপাইনবাবগঞ্জ ভুয়া ওয়ারিসান ব্যবহার করে অন্যের জমি নামজারি একজনের কারাদন্ডজয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি‘গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না’তিন সেরা পেসার ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়াসেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান‘গল্প পড়ে আমি থ হয়ে যাই’সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধনঅপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’প্রকাশহাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টায় নন্দীগ্রাম এলএসডি চত্বরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষকদের কল্যাণে অনেক উদ্যোগ গ্রহণ করেছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, কৃষকদের ভালো রাখতে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার, উপখাদ্য পরিদর্শক মনিরুজ্জামান, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

এবার নন্দীগ্রাম উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১৮৪২ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৩০৭১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930