IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসচাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক আটকলালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতচট্টগ্রামের ৪ ওমানে প্রবাসী ভাইয়ের গাড়ির ভেতর রহস্যজনক মৃত্যুহাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকানগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিতজিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলানিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যুরেলওয়ে পাকশী বিভাগীয় স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনানিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতবাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধনযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে ইরান চায়নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের একটি মডেল মাদ্রাসায় প্রায় নয় বছর বয়সী এক শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোেগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (১৩ মে) সকালে জেলার আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক সাকির আলী মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে মারধর ও গলা চেপে নির্যাতন করেন বলে অভিযোগে পাওয়া গেছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ডিবিসি নিউজের প্রতিনিধির হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, অন্যান্য শিক্ষার্থীদের সামনে ওই শিশুকে প্রথমে একটি লাঠি বা স্কেল দিয়ে মারধর করেন শিক্ষক সাকির আলী। পরে তিনি শিশুটির গলা চেপে ধরে উপরে তুলে মাটিতে ফেলে দেন। শিশুটি কান্নাকাটি করলেও নির্যাতন চালিয়ে যেতে দেখা যায় তাকে। এ সময় ভয়ে অন্য শিক্ষার্থীরা শিশুটির কাছে এগিয়ে আসতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের মারধর ও অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আটক সাকির আলী (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930