IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধন

মান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বোরো ধান, আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। ফসল ও ফলদ গাছ রক্ষায় ভাটাটি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।
শুক্রবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মিরপুর এলাকায় নুরজাহান ব্রিকস নামের ইটভাটার সামনে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের ভাষ্য, ভাটাটি পরিচালনা করেন নাজমুল হক মিলন।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা বলেন, প্রায় ১৭ বছর ধরে এলাকায় ভাটাটি পরিচালিত হচ্ছে। গত বছরও ভাটার ধোঁয়ায় বোরো ধান, আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছিল। সে সময় সামান্য ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। তবে এ বছর আবারও একই ধরনের ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।

ক্ষতিগ্রস্ত কৃষক আলম হোসেন বলেন, ভাটার পাশে ২৫ কাঠা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যে ধান কাটার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ভাটার ধোঁয়ায় পুরো খেত ঝলসে গেছে। এখন ওই জমি থেকে ধান পাওয়ার আশা নেই বলে জানান তিনি।

মিরপুর গ্রামের বাসিন্দা আলমাস হোসেন বলেন, তাঁর বাগানের আম পরিপক্ব হওয়ার আগেই পচে যাচ্ছে। একইভাবে কাঁঠাল ও লিচুতেও পচন দেখা দিয়েছে। আশপাশের পেয়ারাবাগানের ফুল এবং ফলও ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা শামীম হোসাইন বলেন, ভাটার ধোঁয়ার কারণে নারকেলগাছে গুটি আসছে না। যেগুলো আসছে, সেগুলোও রোগাক্রান্ত হয়ে পড়ছে। এরই মধ্যে তাঁর চারটি জলপাইগাছ মারা গেছে বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে ভাটামালিক নাজমুল হক মিলনের বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, নুরজাহান ব্রিকসসহ তিনটি ইটভাটার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31