IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত
Home >> টপ নিউজ >> প্রবাস >> মুখ ফিরিয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া, স্ন্যাপচ্যাটেও নিষিদ্ধ ট্রাম্প

মুখ ফিরিয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া, স্ন্যাপচ্যাটেও নিষিদ্ধ ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রত্যাখ্যাত হচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট। খবর সিএনএনের।

বুধবার এক বিবৃতিতে স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

স্ন্যাপচ্যাটের মুখপাত্র বলেন, গত সপ্তাহে এক ঘোষণায় আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের স্ন্যাপ অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিলাম। এখন আমাদের স্ন্যাপচ্যাট কমিউনিটির স্বার্থে স্থায়ীভাবে ব্যবস্থা নিয়েছি।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠান ঘিরে স্ন্যাপচ্যাট ব্যবহার করে ট্রাম্প আরও সহিংসতা উসকে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। ঠিক সেই সময়ে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধের কথা জানাল।

স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্পের ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা, বিদ্বেষমূলক বক্তৃতা ও সহিংসতা প্ররোচিত করার প্রয়াস তাদের প্রতিষ্ঠানের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে তারা ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ক্যাপিটল ভবনে সহিংস হামলার পরই ফেসবুক, টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষ ট্রাম্পকে নিষিদ্ধ করে।

টুইটার প্রথমে ট্রাম্পকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করলেও পরবর্তীতে ৮ জানুয়ারি তারা ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রথমে ট্রাম্পকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করে। পরে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ায়। এছাড়া ইউটিউব গত মঙ্গলবার ট্রাম্পের চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

গুগল ও অ্যাপল তাদের স্টোর থেকে রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম পার্লার সরিয়ে দিয়েছে। পার্লারের বিষয়ে আমাজনও ব্যবস্থা নিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31