IMG-LOGO

সোমবার, ১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রামিসা হত্যা, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নামকুষ্টিয়ায় বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহতনন্দীগ্রামে এক কলেজছাত্রের আত্মহত্যাকুষ্টিয়ায় বিএনপি’র অফিসে ককটেল হামলা, আহত ৩রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেটবিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতিশুভেন্দুর মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হল ৩৫ জনকেকর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসকমহাদেবপুরে স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী আটকসিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর ঈদ পুনর্মিলনীকুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু‘সরকার বিচার বিভাগে কোনো খবরদারি করবে না’পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত

কুষ্টিয়ায় বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদ ড্রেজিং প্রকল্পের বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (৩১ মে ) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ডাম্প ট্রাকচালক ফিরোজ (৪২), শ্রমিক সবুজ (৩০), ঘাটের ম্যানেজার মিলন (৩৫) এবং ভেকুচালক বাবলা (৪০)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, রাতেই চারজন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ফিরোজ ও সবুজ গুলিবিদ্ধ ছিলেন। সবুজের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে। হাসপাতালে চিকিৎসাধীন ডাম্প ট্রাকচালক ফিরোজ অভিযোগ করেন, জুগিয়া এলাকায় বালু অপসারণের কাজ চলাকালে ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি এসে শ্রমিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি ও সবুজ গুলিবিদ্ধ হন। এ ছাড়া ঘাটের ম্যানেজার মিলন, ভেকুচালক বাবলাসহ আরও কয়েকজনকে মারধর করা হয়। হামলাকারীরা প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদ ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় স্তূপাকার বালু অপসারণের লিজ পেয়েছিল আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলামের মালিকানাধীন ‘মেহেদী এন্টারপ্রাইজ’। পরে ওই লিজ বিএনপি নেতা এ কে বিশ্বাস বাবুর কাছে হস্তান্তর করা হয়। বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ৪ কোটি ৭৪ লাখ টাকায় গড়াই নদ ড্রেজিংকৃত বালু অপসারণের ইজারা পায় মেহেদী এন্টারপ্রাইজ। গত বছরের ২৫ মে ইজারার মেয়াদ শেষ হলেও পরবর্তীকালে আদালতের নির্দেশে মেয়াদ বৃদ্ধি করে পুনরায় বালু অপসারণ কার্যক্রম শুরু করা হয়।

কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগের ইজারাদারের কাছ থেকে তাঁরা কাজটি কিনে নিয়েছেন। বালু অপসারণের সময় দুর্বৃত্তরা শ্রমিকদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কুষ্টিয়া পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী রা‌শিদুর রহমান দপ্তরে গিয়ে কথা বল‌তে ব‌লেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031