IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গত দুই দিনের প্রচন্ড গরমে বিপাকে পড়েছেন প্রাণীকুল ও রায়গঞ্জের মানুষেরামান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধননিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধাররহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতেগোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারগোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে’মিরপুরে মৃত্যুর ৮ দিন পর মিলল মায়ের গলিত লাশ, খবর নেই সচিব-শিক্ষক ছেলেদেরখানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

মান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার জবই বিল ও পার্শ্ববর্তী বিলসমূহে ২০২৫-২৬ অর্থবছরের মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে মান্দা বিলের কোঁচড়া ঘাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক আবু সাঈদ, প্রকল্প পরিচালক শামসুল করিম, নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পালসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্তকরণ মৎস্য উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রমের মাধ্যমে বিলাঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল জানান, এ অর্থবছরে ৮০০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা এবং দেশীয় প্রজাতির ৯০০ কেজি মাছের পোনা পর্যায়ক্রমে অবমুক্তকরণ করা হবে। মঙ্গলবার প্রথম ধাপে বিভিন্ন প্রজাতির ৩৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031